‘দ্য হুইসেল’ গড়ে তুলেছেন এমন একদল কর্মরত সাংবাদিক, যাঁরা বছরের পর বছর নিউজ রুমে, মাঠপর্যায়ে এবং প্রশিক্ষণ কেন্দ্রে কাটিয়েছেন। আমরা একদল অভিজ্ঞ ও নিবেদিত সাংবাদিক, গবেষক ও গল্পকার, যাঁদের একটাই লক্ষ্য — জনস্বার্থে ক্ষমতার অপব্যবহার খুঁজে বের করা এবং তা এমনভাবে তুলে ধরা, যাতে মানুষ বিষয়টি বুঝতে পারে, প্রশ্ন তুলতে পারে এবং পরিবর্তনের দাবি জানাতে পারে। প্রতিবেদন লেখা থেকে শুরু করে তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়ার অভিজ্ঞতা থেকেই আমরা শিখেছি, ভালো অনুসন্ধান মানে শুধু তথ্য প্রকাশ করা নয়— এর জন্য দরকার ধৈর্য, সঠিকভাবে যাচাই করা, সততা এবং সুন্দর করে গল্প বলার দক্ষতা।
অভিজ্ঞতা আর তারুণ্যের এক দারুণ মেলবন্ধনে গড়ে উঠেছে ‘দ্য হুইসেল’ টিম।
একদিকে আছেন বছরের পর বছর মাঠপর্যায়ে কাজ করা অভিজ্ঞ সাংবাদিকরা, যাঁদের হাত ধরে অসংখ্য গুরুত্বপূর্ণ অনুসন্ধান আলোর মুখ দেখেছে। অন্যদিকে আছেন তরুণ প্রতিবেদক ও গবেষকরা, যাঁরা নতুন প্রযুক্তি, নতুন দৃষ্টিভঙ্গি আর অদম্য কৌতূহল নিয়ে যোগ দিয়েছেন এই অনুসন্ধান যাত্রায়।