সত্য প্রকাশে সঙ্গী হোন

আপনিও হতে পারেন একটি বড় অনুসন্ধানের অংশীদার। আপনার দেয়া কোনো নথি, কোনো ছবি, কিংবা কেবল একটি ইঙ্গিত থেকে শুরু হতে পারে বড় অনুসন্ধান। দ্য হুইসেলের প্রায় প্রতিটি অনুসন্ধানে আপনার মতো এমন কেউ থাকেন, যিনি ঝুঁকি নিয়ে সত্যটা জানান।

কী ধরনের তথ্য আমরা খুঁজছি

  • সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে দুর্নীতি, আর্থিক অনিয়ম বা সম্পদের অপব্যবহার
  • ক্ষমতার অপব্যবহার, নিপীড়ন বা প্রভাব খাটিয়ে সুবিধা নেওয়ার ঘটনা
  • জনস্বাস্থ্য, পরিবেশ বা জননিরাপত্তার ঝুঁকি, যা গোপন রাখা হচ্ছে
  • এমন কোনো নথি, চুক্তি, নিরীক্ষা প্রতিবেদন বা অভ্যন্তরীণ যোগাযোগ, যা জনসাধারণের জানা উচিত

আপনার কাছে কি এমন কিছু আছে, যা মানুষের জানা উচিত? তাহলে দেরি না করে দ্য হুইসেলের সঙ্গে যোগাযোগ করুন। আপনার পরিচয় ও নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। গোপনে যারা তথ্য দিয়ে থাকেন তাদের নাম-পরিচয় আমরা কোনো অবস্থাতেই প্রকাশ করি না। আপনি কী জানেন, কীভাবে জানেন— শুধু এটুকু জানালেই আমরা পরবর্তী ধাপ নিয়ে ভাবতে পারি।

আমরা যা নিয়ে অনুসন্ধান করি না:

ব্যক্তিগত বিরোধ, প্রমাণহীন অভিযোগ, কিংবা কারও ব্যক্তিগত জীবন নিয়ে এমন তথ্য, যার সঙ্গে জনস্বার্থের সম্পর্ক নেই।

কীভাবে পাঠাবেন

সিগন্যাল (Signal) অ্যাপ — সবচেয়ে নিরাপদ

বিশ্বজুড়ে অনুসন্ধানী সাংবাদিক ও সূত্রদের জন্য এটিই সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম। এসএমএস বা সাধারণ মেসেজিং অ্যাপের মতো এখানে বার্তার বিষয়বস্তু ও মেটাডেটা সংরক্ষিত থাকে না।

দ্য হুইসেল সিগন্যাল নম্বর: ০১৭১৩০৬২৬০০

[অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন]

সুরক্ষিত ইমেইল (Proton Mail)

সাধারণ ইমেইলের চেয়ে প্রোটন মেইল অনেক বেশি সুরক্ষিত। নিজের ব্যক্তিগত বা অফিসের ইমেইল ব্যবহার না করে Proton.me থেকে একটি নতুন ফ্রি অ্যাকাউন্ট খুলুন— আসল নাম ব্যবহার করবেন না।।

আমাদের ইমেইল: [email protected]

[অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন]

সরাসরি দেখা করতে চাইলে

কিছু তথ্য ডিজিটাল মাধ্যমে না পাঠানোই ভালো। সিগন্যালে জানান, আমরা নিরাপদ জায়গা ও সময় ঠিক করে নেব।

আপনার নিরাপত্তায় করণীয়

  • অফিসের ডিভাইস বা নেটওয়ার্ক ব্যবহার করবেন না। কম্পিউটার, ফোন, ইমেইল বা ওয়াই-ফাই— কোনোটিই নয়। ব্যক্তিগত ডিভাইস ও নিজের ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন।
  • আমাদেরকে কোনো নথি দেয়ার আগে তা কতজনের কাছে আছে, ভেবে দেখুন। যদি মাত্র দু-তিনজনের কাছে থাকে, প্রকাশের পর সন্দেহ সহজেই আপনার দিকে যেতে পারে – এমন ক্ষেত্রে আমাদের আগে থেকেই জানান। কারণ আমরা এমনভাবে প্রতিবেদন সাজানোর চেষ্টা করি, যাতে তথ্যের উৎস আড়ালে থাকে।
  • দ্য হুইসেলের সঙ্গে যোগাযোগ করার বিষয়টি কাউকে জানাবেন না। সবচেয়ে ঘনিষ্ঠ সহকর্মী কিংবা বন্ধুকেও না। সূত্র শনাক্ত হওয়ার সবচেয়ে সাধারণ কারণ প্রযুক্তি নয়, মুখের কথা।
  • যেকোনো নথি প্রিন্ট বা ফটোকপি করার আগে সতর্ক হোন। অনেক অফিস প্রিন্টারে ব্যবহারকারীর রেকর্ড সংরক্ষিত থাকে।
  • তাড়াহুড়ো করবেন না। এক দিন পরে পাঠালেও অনুসন্ধান আটকাবে না, কিন্তু অসতর্ক এক মুহূর্ত আপনাকে ঝুঁকিতে ফেলতে পারে।

দ্য হুইসেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

আপনার পরিচয় ও তথ্যের নিরাপত্তা রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।